header ads

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি, পাইলটের সন্ধানে তল্লাশি

 ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। বর্তমানে ওই যুদ্ধবিমানের ক্রু-সদস্যদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স ও নিউইয়র্ক টাইমসকে একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রু সদস্যদের উদ্ধারে একটি উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এর আগে ইরানি গণমাধ্যমগুলো জানায়, একজন পাইলটের সন্ধানে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের একজন পাইলটের সন্ধান করছে।


Post a Comment

0 Comments